মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মহাঅষ্টমীতে নাগ মহাশয়ের আশ্রমকে ‘শারদ’ সম্মাননা স্মারক প্রদান করলো জাগো হিন্দু পরিষদ

সিটি নিউজ / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে শ্রী শ্রী সাধু নাগমহাশয় মন্দির কমিটির সাথে কুশল বিনিময় করেন জাগো হিন্দু পরিষদ । সোমবার (১৯ অক্টোবর) সকালে দেওভোগ এলাকায় এ মন্দির কমিটির সাথে সাক্ষাৎ করেন তারা।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, বছরে একবার দুর্গাপূজা হয় কিন্তু এই দুর্গাপূজাকে কেন্দ্র করে এই আয়োজন এর মাধ্যমে পুরো একটি সমাজ ঐক্যবদ্ধ থাকে ও পারস্পরিক মেলবন্ধন তৈরি হয়। দেবী দুর্গার এই পূজা আয়োজনের মাধ্যমে পুরো সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য কমিটিগুলোর যে ভূমিকা ও অক্লান্ত পরিশ্রম করে থাকে এ জন্য জাগো হিন্দু পরিষদের পক্ষ থেকে তাদের ‘শারদ’ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাধু নাগ মহাশয় আশ্রম এর সম্মানিত সভাপতি বাবু ননি গোপাল সাহা, ১৫ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, সহ সভাপতি মানস দাস,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সম্মানিত সভাপতি লিটন চন্দ্র পাল,ভজন মন্ডল, কানাই সাহা,জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুজন দাস, মহানগরের সাধারণ সম্পাদক জনি ভৌমিক,সনাতন বিদ্যার্থী সংসদ তোলারাম কলেজ শাখার সভাপতি সজীব দাস সহ অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই