সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বিপুল পোদ্দারের মাতার প্রয়াণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শোক-সমবেদনা

সিটি নিউজ / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার প্রচার সম্পাদক বিপুল পোদ্দারের মমতাময়ী মাতা অঞ্জলী পোদ্দার পরলোক গমন করেছেন। আজ রবিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।

তাঁর এই আকস্মিক প্রয়াণে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস ও মহানগর কমিটির সভাপতি লিটন চন্দ্র পাল এক যৌথ শোক বার্তায় অঞ্জলী পোদ্দারের বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাঁরা বলেন, “আমরা বিপুল পোদ্দার ও তাঁর পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে গভীরভাবে ব্যথিত। ঈশ্বর তাঁর আত্মাকে পরম শান্তি দান করুন এবং শোকাহত পরিবারকে এ কষ্ট সহ্য করার শক্তি দিন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই