সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা হাজী সাঈদ।
শনিবার (১৭ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদলের অন্যতম শীর্ষ নেতা মাজহারুল ইসলাম জোসেফের পক্ষে এই শুভেচ্ছা ও প্রীতি জানান।
শুভেচ্ছা বার্তায় সদর থানা যুবদল নেতা হাজী সাঈদ বলেন, “উৎসব যার যার, বাংলাদেশ আমাদের সবার। নারায়ণগঞ্জ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলা। শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের জাতীয় জীবনের আনন্দ ও সম্প্রীতির এক বিশেষ অনুষঙ্গ।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম নেতা মাজহারুল ইসলাম জোসেফ ভাইয়ের পক্ষ থেকে আমি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি, সব ধর্মের মূল বাণী হলো শান্তি, মানবতা ও কল্যাণ। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের এই উৎসব আমাদের সমাজে পারস্পরিক ভালোবাসা, শান্তি ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করবে।”
তিনি আরও বলেন, “পূজা চলাকালীন সময়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন ও নিরাপদ পরিবেশে তাদের পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আমাদের প্রিয় নেতা মাজহারুল ইসলাম জোসেফের নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকবে।”