সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাসিক ১৫নং ওয়ার্ডসহ নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডালপট্টি লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফয়সাল আহমেদ হৃদয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির অন্যতম শীর্ষ নেতা জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে এই শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন।
শুভেচ্ছা বার্তায় ফয়সাল আহমেদ হৃদয় বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার বার্তা নিয়ে আসে এই পূজা। ঐতিহ্যগতভাবেই নারায়ণগঞ্জ একটি অসাম্প্রদায়িক ও শান্তিপ্রিয় জনপদ। জাকির খান ভাইয়ের পক্ষ থেকে আমি নারায়ণগঞ্জের সকল স্তরের জনগণ এবং বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই শারদীয় দুর্গোৎসবের ঢের শুভেচ্ছা।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আবহমান বাংলার এই ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে প্রতিটি নাগরিকের জীবনে শান্তি, সমৃদ্ধি ও পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে। সেই সাথে তিনি পূজা চলাকালীন সময়ে জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।