রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জনপ্রতিনিধি নন, তবুও জনগণের পাশে

কাশীপুরে মৎস্যজীবী দলের মানবতায় দূর হলো দীর্ঘদিনের ভোগান্তি

সিটি নিউজ / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আরও একটি রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিয়েছে জেলা মৎস্যজীবী দল ও ফতুল্লা থানা মৎস্যজীবী দল। জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন এবং ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি আল ফয়সাল বেপারীর দূরদর্শী ও মানবিক নেতৃত্বে এই সংস্কার কাজ সম্পন্ন হয়।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে যৌথ উদ্যোগে আয়োজিত এই সংস্কার কাজ চলাকালে তারা উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ড্রেনের জমা পানিতে রাস্তাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষ ও যান চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন ও ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি আল ফয়সাল বেপারী নিজ উদ্যোগ ও অর্থায়নে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলার দায়িত্ব নেন।

উদ্যোগ প্রসঙ্গে ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি আল ফয়সাল বেপারী বলেন, ”ড্রেনের পানি জমে রাস্তাটিতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ব্যাঘাত ঘটছিল। জনগণের সুবিধার কথা চিন্তা করে আমরা এর আগেও এই এলাকায় একটি রাস্তা সংস্কার করেছিলাম। আজ আরও একটি নতুন রাস্তা সংস্কার করে চলাচলের পথ সুগম করে দেওয়া হলো।”

তিনি আরও বলেন, ”আগামী দিনেও এলাকার যেসব রাস্তাঘাটে এরকম জনদুর্ভোগ রয়েছে, সেগুলোতে যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি—এজন্য আমি সর্বস্তরের জনগণের কাছে দোয়া চাই।”

এদিকে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন ও ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি আল ফয়সাল বেপারীর এমন জনকল্যাণমূলক ও মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন কাশিপুরের সর্বস্তরের মানুষ। জনপ্রতিনিধিদের অবহেলায় দীর্ঘদিন দুর্ভোগে থাকা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে স্থানীয় বাসিন্দারা আবেগপ্লুত হয়ে বলেন, ”ড্রেনের পচা পানিতে রাস্তা ডুবে থাকত, হাঁটাচলাই করা যেত না। বহুবার বলার পরও কেউ সমাধান করেনি। অবশেষে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ এইচ এম হোসেন ও আল ফয়সাল বেপারী ভাইয়েরা আমাদের এই কষ্ট অনুধাবন করে নিজ খরচে রাস্তাটি ঠিক করে দিলেন। তাদের এই নিঃস্বার্থ ও মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা তাদের এই মহতী কাজের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

উল্লেখ্য, এর আগে গত ১০ অক্টোবর শনিবার সকালে একই ৩নং ওয়ার্ডের বকুলতলা বালুর মাঠ সংলগ্ন বেহাল রাস্তাটি সংস্কার করে দিয়েছিল জেলা মৎস্যজীবী দল, যার ফলে দীর্ঘদিনের চরম দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছিল হাজারো স্থানীয় বাসিন্দা। পর পর দুটি রাস্তা সংস্কার করে জনকল্যাণে দৃষ্টান্ত স্থাপন করলেন মৎস্যজীবী দলের এই শীর্ষ নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই