বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

এবার একজন ডিআইজির নাম ব্যবহার করে ফ্ল্যাট দখলের অভিযোগ কালামের বিরুদ্ধে

সিটি নিউজ / ১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে একের পর এক প্রতারণার অভিযোগে আলোচিত মো. আবুল কালাম খান (৫০) এবার একজন অজ্ঞাতনামা ডিআইজির নাম ব্যবহার করে ফ্ল্যাটের মালিকানা দাবি করছেন বলে অভিযোগ উঠেছে। ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ভাড়া পরিশোধ না করার অভিযোগের মধ্যেই এবার ভবনটির মালিকানা নিজের বলে দাবি করে ফ্ল্যাট দখলের চেষ্টা করছেন তিনি। এ ঘটনায় ভবন কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

এর আগে সেঞ্চুরি হেলেনা গার্ডেনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বকেয়া ভাড়া পরিশোধ না করা এবং ভবন কর্তৃপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আবুল কালাম খানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন ভবনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. লিটন। ওই অভিযোগের পর বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকেও তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছিল।

সর্বশেষ অভিযোগ অনুযায়ী, কালাম এখন ফ্ল্যাটের মালিকানা দাবি করছেন। এ ক্ষেত্রে তিনি একজন ডিআইজির নাম ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। তবে ওই ডিআইজির নাম-পরিচয় কিংবা তাঁর সঙ্গে কালামের প্রকৃত কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফ্ল্যাটের মালিকানা দাবির পক্ষে কালামের কাছে কোনো বৈধ দলিল বা কাগজপত্র নেই।

এদিকে এর আগেও আবুল কালাম খানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। শিল্পপতি পরিচয় দিয়ে ফল বিক্রেতার কাছ থেকে ২২ হাজার টাকার ফল নিয়ে মূল্য পরিশোধ না করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে।

ফ্ল্যাটের মালিকানা নিয়ে বিরোধ এবং ডিআইজির নাম ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে ভবন কর্তৃপক্ষ এখন পুলিশের কার্যকর হস্তক্ষেপ প্রত্যাশা করছে। তাদের বক্তব্য, একজন ভাড়াটিয়া কীভাবে কোনো বৈধ মালিকানা দলিল ছাড়াই ফ্ল্যাটের মালিকানা দাবি করতে পারেন, তা জোর দিয়ে খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে কোনো প্রভাবশালী পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করে ভবন কর্তৃপক্ষকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে।

এ বিষয়ে ফতুল্লা থানার এসআই শাহআলম এর আগে জানিয়েছিলেন, কালাম যে ফ্ল্যাটে বসবাস করছেন, সেটির মালিকানা দাবি করলেও তাঁর কাছে কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশকে জানানো হয়েছে। বাড়ির মালিক তাঁকে ভাড়াটিয়া বলে দাবি করছেন। তাই সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল)ও জানিয়েছিলেন, অভিযোগের বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এবার একজন ডিআইজির নাম ব্যবহার করে ফ্ল্যাটের মালিকানা দাবি করার অভিযোগে এবং ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে কালামের কোনো সম্পর্ক রয়েছে কি না এ প্রশ্নের নিরপেক্ষ তদন্ত জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই