সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ফের পারভেজ মল্লিকেই আস্থা রাখতে চান নারায়ণগঞ্জের হোসিয়ারি ব্যবসায়ীরা

সিটি নিউজ / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের হোসিয়ারি পল্লীতে বইছে নির্বাচনী হাওয়া। এবারের নির্বাচনেও পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ ব্যবসায়ী ও সংগঠক মো. পারভেজ মল্লিক (নিউ লিপি হোসিয়ারি এন্ড গার্মেন্টস)। বিগত মেয়াদে ব্যবসায়ীদের বিপদে-আপদে পাশে থাকা এবং নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করার সুবাদে আসন্ন নির্বাচনেও সাধারণ ব্যবসায়ীদের আস্থার শীর্ষে রয়েছেন তিনি।

এর আগে, ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (২০২৫–২০২৭ মেয়াদ) পরিচালনা পর্ষদ নির্বাচনে বদিউজ্জামান বদু নেতৃত্বাধীন ‘হোসিয়ারী মালিক ঐক্যজোট’ প্যানেল থেকে অংশ নিয়ে ৭৮৭ ভোট পেয়ে বিপুল ব্যবধানে পরিচালক নির্বাচিত হয়েছিলেন পারভেজ মল্লিক। ওই নির্বাচনে ১৮টি পদের মধ্যে ১৭টিতেই তার প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছিল (বাকি ১টি পদে স্বতন্ত্র প্যানেল থেকে জয়ী হন ফতেহ মোহাম্মদ রেজা রিপন)।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন হোসিয়ারি ব্যবসায়ীরা। সেই ক্রান্তিকালে নিজের কথা না ভেবে রাত জেগে হোসিয়ারি মার্কেট ও দোকানপাট পাহারা দেওয়াসহ ব্যবসায়ীদের জানমাল রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন পারভেজ মল্লিক। তার সেই সাহসী ভূমিকার প্রতিদান হিসেবেই ২০২৫ সালের নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন ভোটাররা।

পরিচালক নির্বাচিত হওয়ার পরও থেমে থাকেননি এই তরুণ নেতা। দায়িত্ব পাওয়ার পর থেকে সাধারণ ব্যবসায়ীদের সাথে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন তিনি। হোসিয়ারি পল্লীর যেকোনো সমস্যায় খবর পাওয়ামাত্রই ছুটে গিয়ে তা সমাধানের উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারায়ণগঞ্জে আসা পাইকার ও ক্রেতাদের নিরাপত্তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তার বর্ণাঢ্য ও সংগ্রামী পরিচয়। জেলা যুবদলের সহ-সভাপতি এবং মহানগর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা পারভেজ মল্লিক বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির চরম দুর্দিনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তৎকালীন সরকার ও প্রশাসনের একাধিক হামলা-মামলার শিকার হয়েও কখনো রাজপথ ছেড়ে যাননি।

আসন্ন নির্বাচনে পুনরায় প্রার্থী হওয়া প্রসঙ্গে তরুণ এই ব্যবসায়ী নেতা মো. পারভেজ মল্লিক বলেন, “হোসিয়ারি শিল্প নারায়ণগঞ্জের ঐতিহ্য এবং আমাদের রুটি-রুজির জায়গা। বিগত দিনে ব্যবসায়ীদের সুখে-দুঃখে, বিশেষ করে সংকটময় মুহূর্তে আমি নিজের সর্বোচ্চটুকু দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিটি ব্যবসায়ী ও দূর-দূরান্ত থেকে আসা পাইকারদের নিরাপত্তা নিশ্চিত করাকেই আমি প্রধান দায়িত্ব হিসেবে নিয়েছি। পদ-পদবি আমার কাছে বড় নয়, ব্যবসায়ীদের ভালোবাসা আর আস্থাই আমার আসল শক্তি। আমি বিশ্বাস করি, বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করে সাধারণ ব্যবসায়ীরা এবারও আমাকে তাদের সেবা করার সুযোগ দেবেন।”

সাধারণ ব্যবসায়ীদের মতে, হোসিয়ারি খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ব্যবসার সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে পারভেজ মল্লিকের মতো নির্ভীক, পরিশ্রমী ও তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই। ফলে আসন্ন নির্বাচনেও তার জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই