রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

সিটি নিউজ / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের অভিযোগ এনে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর মিশনপাড়া এলাকায় এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ।

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার অভিযোগ করেন, আওয়ামী লীগ ২০২৪ সালের আগস্টে দেশকে একটি মৃতপুরীতে পরিণত করেছিল এবং এখন আবারও দেশে একই ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর সাথে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে।’

জুলাই সনদের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সরকার আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। জনগণ বারবার রক্ত দেবে আর ক্ষমতাসীনরা ক্ষমতার অপব্যবহার করবে, তা আর হতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের অবিলম্বে পদত্যাগ দাবি করেন এবং প্রয়োজনে দেশে আবারও ‘৩৬ জুলাইয়ের’ মতো পরিস্থিতির সৃষ্টি হয়ে ‘ইসলামি বিপ্লব’ সংঘটিত হতে পারে বলে মন্তব্য করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, ‘আওয়ামী লীগ কী ধরনের কর্মকাণ্ড করেছে, তা দেশের মানুষ জানে। দেশের মানুষ আর কোনো বিশৃঙ্খলা সহ্য করতে চায় না।’ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের অনেকেই এখনো আইনের আওতায় আসেনি উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, সরকারকে তার জবাব দিতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন ও মুহাম্মদ জাকির হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনির হোসেন হেলালি। সমাবেশ ও মিছিলে মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই