নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত ঐতিহ্যবাহী ‘শুভ শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বন্দর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক লিয়ন খান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বার্তায় লিয়ন খান বলেন, “বন্দর শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। দেলোয়ার হোসেন শাহ্ অত্যন্ত যোগ্য, দক্ষ ও সচেতন ব্যক্তিত্ব। তার নেতৃত্বে শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি। মানসম্মত ও যুগোপযোগী প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে ম্যানেজিং কমিটির ভূমিকা অপরিসীম। নবনির্বাচিত অভিভাবক সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের প্রজ্ঞা, মেধা ও নিষ্ঠার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সুষ্ঠু সমন্বয় রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
বার্তার শেষাংশে লিয়ন খান নবনির্বাচিত দেলোয়ার হোসেন শাহ্’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তার সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন। সেই সাথে প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় স্থানীয় সর্বস্তরের জনগণকে তাদের পাশে থাকার আহ্বান জানান।