মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

না’গঞ্জে নির্মিত হচ্ছে বিশেষায়িত শ্রমিক হাসপাতাল: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিটি নিউজ / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দেশের অন্যতম প্রধান শিল্পনগরী নারায়ণগঞ্জের পোশাক ও শিল্প শ্রমিকদের জন্য আসছে বড় ধরনের সুখবর। জেলার লাখ লাখ শ্রমজীবী মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে ১০০ শয্যাবিশিষ্ট একটি পৃথক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে সরকারপ্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ কথা জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসুরক্ষাকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

দেশের অর্থনীতিকে সচল রাখা শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় সরকার বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিক পর্যায়ে দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চল—নারায়ণগঞ্জ, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, সাভার ও চট্টগ্রামে ১০০ শয্যার এই বিশেষায়িত হাসপাতালগুলো গড়ে তোলা হবে। এর মধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার শিল্প ও গার্মেন্টস শ্রমিকরা বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে এসব হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা পাবেন।

সংসদে বক্তব্য দেওয়ার সময় অতীতে দেশের স্বাস্থ্য ও অর্থনৈতিক নীতির কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনের দীর্ঘ সময়ে দেশের স্বাস্থ্য খাতকে পরিকল্পিতভাবে ভঙ্গুর ও দুর্বল করে রাখা হয়েছিল, যা বিশেষ করে গ্রামীণ ও সাধারণ চিকিৎসাব্যবস্থাকে চরম অবনতির দিকে ঠেলে দেয়। তিনি আরও উল্লেখ করেন, আগের সরকারের ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত নীতির কারণে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট বিদেশি দেশের ওপর নির্ভরশীল হতে হয়েছিল। তবে বর্তমান সরকার সেই পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশের ভেতরেই সবার জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া জ্বালানি ও শিল্পক্ষেত্রেও দেশীয় সম্পদ ব্যবহার না করে আমদানিনির্ভরতার মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার নীতির সমালোচনা করেন তিনি।

এর আগে নারায়ণগঞ্জসহ দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ও তাঁদের স্বজনদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে শিল্পাঞ্চল কেন্দ্রিক সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চেয়ে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আগামী বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত থাকলেও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারবেন না বিধায়, আগেই বুদ্ধিমত্তার সঙ্গে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি উত্থাপন করায় উক্ত সংসদ সদস্যের প্রশংসা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

নারায়ণগঞ্জসহ দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও পর্যায়ক্রমে এ ধরনের আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান পুনর্ব্যক্ত করেন যে, বর্তমান সরকার কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই