শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রমিকনেতা শহীদের শ্রদ্ধা

সিটি নিউজ / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদ।

শুক্রবার (০৬ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে সাব্বির আহমেদ শহীদ বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক ও অভূতপূর্ব ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষাপ্রাপ্ত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন দেশের অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে চরম দূরদর্শিতা ও সাহসিকতার সাথে দেশের হাল ধরেছিলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ একটি স্থিতিশীল, আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল।”

তিনি আরও বলেন, “৭ই নভেম্বরের ঐতিহাসিক চেতনা আমাদের দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক সংগ্রামকে সর্বদা বেগবান করার অনুপ্রেরণা জোগায়। শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও উন্নয়নমুখী আদর্শ আজও দেশের মানুষের হৃদয়ে চির অমলিন। বর্তমান প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করা অত্যন্ত জরুরি।”

প্রেস বিজ্ঞপ্তির শেষাংশে সাব্বির আহমেদ শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীকে ৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ ও সমাজ পুনর্গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই