শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি জিয়ার গভীর শ্রদ্ধা

সিটি নিউজ / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় নেতা জাকির খানের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জিয়াউর রহমান জিয়া বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্যের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশ গঠনে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন, তা চিরস্মরণীয়। তাঁর নীতি, আদর্শ ও দেশপ্রেম আজও আমাদের রাজনীতির মূল প্রেরণা।”

বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ বিএনপিতে জাকির খানের অবদানের কথা স্মরণ করে এবং তাঁর প্রতি গভীর সম্মান জানিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া বলেন, “নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূলের জনপ্রিয় নেতা জাকির খানের অবদান অনস্বীকার্য। রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি তার অনুসারীদের দিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন। শত জেল-জুলুম, নির্যাতন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নারায়ণগঞ্জের হাজার হাজার নেতাকর্মীকে আগলে রেখেছেন এবং দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। জাকির খানের নীতি, আদর্শ ও দূরদর্শী নেতৃত্ব আজ নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জন্য অন্যতম বড় শক্তির উৎস।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং জাকির খানের নির্দেশনায় নারায়ণগঞ্জে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে মহানগর স্বেচ্ছাসেবক দল ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই