শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি জাকির খানের গভীর শ্রদ্ধা

সিটি নিউজ / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও প্রখ্যাত মহানগর বিএনপি নেতা জাকির খান।

শুক্রবার (০৬ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জাকির খান বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ও ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই মূলত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র পূর্ণাঙ্গ সুরক্ষা লাভ করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন দেশের গভীর সংকটে নেতৃত্ব দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করেন এবং একটি শক্তিশালী ও স্বনির্ভর জাতি গঠনের ভিত্তি স্থাপন করেন।”

তিনি আরও বলেন, “৭ই নভেম্বরের চেতনা আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের দীর্ঘ লড়াইয়ে সর্বদা সাহস ও অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। শহীদ জিয়ার দেশপ্রেম, সততা এবং জনকল্যাণমুখী রাজনৈতিক দর্শন আজও আমাদের পথ দেখায়। বর্তমান সময়ে দেশের বহুদলীয় গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের এই আন্দোলনে তাঁর আদর্শ আমাদের মূল শক্তি।”

প্রেস বিজ্ঞপ্তির শেষাংশে বিএনপি নেতা জাকির খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই