শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাকির খানের পক্ষে শহীদ জিয়ার প্রতি কাঞ্চন আহমেদের শ্রদ্ধা

সিটি নিউজ / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে এই শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো: কাঞ্চন আহমেদ।

শুক্রবার (০৬ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাকির খানের পক্ষ থেকে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে মো: কাঞ্চন আহমেদ বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষার এক যুগান্তকারী অধ্যায়। তৎকালীন সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরে জাতিকে অস্থিতিশীল অবস্থা থেকে রক্ষা করেছিলেন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন।”

তিনি আরও বলেন, “৭ই নভেম্বরের চেতনা আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং অধিকার আদায়ের সংগ্রামে চিরকাল প্রেরণা জুগিয়ে যাবে। শহীদ জিয়ার দেখানো পথ ও আদর্শ ধারণ করেই আজ আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের নেতৃত্বে আমরা মৎস্যজীবী দলসহ সর্বস্তরের নেতাকর্মীরা যেকোনো চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে রাজপথে সংগ্রাম চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ।”

প্রেস বিজ্ঞপ্তির শেষাংশে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই