দৈনিক নারায়ণগঞ্জের শতকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেনের স্ত্রী এবং নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের সুযোগ্যা মায়ের মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও চেহলাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা গোগনগর বড় মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মরহুমার কবর জিয়ারত করেন পরিবারের সদস্য ও উপস্থিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মহানগর বিএনপি, এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা হালকায়ে জিকির, মিলাদ মাহফিল ও দোয়ায় অংশগ্রহণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এবং নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হোসেন শকু, বন্দর উপজেলা বিএনপি সভাপতি হিরন, মাকিম মোস্তাকিম শিপলু, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মজিবুর, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, সহ-সভাপতি মো. শাহীন, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদার এবং সদর থানা শ্রমিক দলের আহ্বায়ক অলক ইসলাম।
এছাড়াও যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে জুয়েল প্রধান, আক্তারুজ্জামান মৃধা, এ. আমির হোসেন, আলী নওষাদ তুষার, এমএম সাগর, আব্দুল কাইয়ুম, আলআমিন, হাজী সাঈদ, আতিকুর রহমান সবুজ, শফিকুল আলম মুক্ত, লিখন, সফর আলী ভূঁইয়া, শাহীন ঢালী, ইব্রাহিম খলিল ভূঁইয়া, মিজান, ওমর ফারুক, কাজী সোহাগ, বাপ্পি শিকদার, জনি খন্দকার, ওসমান গনি, দুলাল হোসেন, নূর আলম খন্দকার, মনা, আলফু প্রধান, রুবেল, সেলিম খন্দকার, মাহমুদুল হাসান মাসুম, ইলিয়াস, এমারত, আক্তার হোসেন, সামসু, ফারুক হোসেন, আলমগীর, হাসান, হানিফ বেপারী, বাবুল প্রধান, রাবিদ হাসান মিম, মোহাম্মদ হোসেন কাজল, হারুন, শহীদুল, শান্ত, আব্দুর রহমান, আক্তার ভান্ডারী, মিশরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।