বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ডিসেম্বর পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা

নারায়ণগঞ্জে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকির খানের নেতৃত্বে মিছিল-সমাবেশ

সিটি নিউজ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বুধবার (০৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর ২নং রেলগেটস্থ মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে প্রায় সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে গোটা নগরী মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে বক্তারা বলেন, “জাকির খান আগামী ডিসেম্বর পর্যন্ত কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন। ফ্যাসিবাদী খুনি বাহিনীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সর্বদা অব্যাহত রেখে আজকের মতো আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। আজ থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত এই স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদী আন্দোলনে জাকির খানের নেতৃত্বে আমরা রাজপথে অবস্থান কর্মসূচি হিসেবে সবসময় থাকবো।”

উক্ত মিছিলে ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, জেলা কৃষকদলের সহ-সভাপতি শেখ সালেহ্ আহমেদ রনি, মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক সনেট আহমেদ, যুবদল নেতা আক্তার অপু, ফয়সাল আহমেদ হৃদয়, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সাজু দেওয়ান, শামসুজ্জামান টনি, বিল্লাল, পরান ও ফয়সালসহ প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই