রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নির্বিঘ্নে পূজা উদযাপনে এসপিকে ধন্যবাদ জানালো পূজা উদযাপন পরিষদ

সিটি নিউজ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (১ নভেম্বর, ২০২৬) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে দুর্গোৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দায়িত্ববোধ নিয়ে সহযোগিতা করায় জেলা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা উদযাপন পরিষদের নেতারা। তারা জানান, পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার কারণেই এবার নারায়ণগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভক্তরা আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পেরেছেন।

পূজা উদযাপন পরিষদ ও জেলাবাসীকে ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “সম্প্রীতির জেলা নারায়ণগঞ্জে সকল ধর্মের মানুষের সহযোগিতায় ২৪০টি মণ্ডপেই অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। জেলায় ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে থাকবে।”

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে এই শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন— জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সহ-সভাপতি উত্তম সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস ও সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আচার্যসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই