রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

এই গণতান্ত্রিক চর্চা নারায়ণগঞ্জকে নতুন আশা দেখাচ্ছে: মনির হোসেন খান

সিটি নিউজ / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

এক অভূতপূর্ব ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সংগঠনটির ইতিহাসে প্রথমবারের মতো এমন সম্পূর্ণ প্রাতিন্ধিক ও গণতান্ত্রিক আমেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে এই কাঙ্ক্ষিত ভোটগ্রহণ।

এই ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খান। সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে এক প্রতিক্রিয়ায় মো: মনির হোসেন খান বলেন, “দীর্ঘদিন পর রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটে একটি অবাধ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক চর্চা দেখতে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। মানবিক সেবামূলক একটি সংগঠনে যখন ভোটাধিকারের মাধ্যমে যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচনের পথ সুগম হয়, তখন সংগঠনের গতিশীলতা বহুগুণ বেড়ে যায়। আমি বিশ্বাস করি, এই উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হতে যাচ্ছে, তারা নারায়ণগঞ্জের মানুষের যেকোনো দুর্যোগ ও মানবিক প্রয়োজনে আগের চেয়ে আরও বেশি আন্তরিকতা নিয়ে পাশে দাঁড়াবে। মানবিকতার জয় হোক, সততার জয় হোক।”

নির্বাচন চলাকালীন জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আজীবন সদস্য ও ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পরিবেশকে একটি মিলনমেলায় পরিণত করে। সাধারণ ভোটাররা আশা প্রকাশ করছেন, এই প্রাতিন্ধিক নির্বাচনের মাধ্যমে উঠে আসা নতুন নেতৃত্ব নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সেবার এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই