ঢাক-ঢোল ও কালার স্মোকে মুখরিত নারায়ণগঞ্ঢাক-ঢোল পিটিয়ে, রঙিন পতাকা উড়িয়ে এবং কালার স্মোক ছড়িয়ে জমকালো শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের মন্ডলপাড়া ব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া গিয়ে শেষ হয়।
এর আগে আকাশে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শোভাযাত্রায় দলের নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা ও যুবদলের পতাকা। এছাড়া বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু কালামসহ শীর্ষ নেতাদের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন শোভা পায়। শোভাযাত্রা চলাকালে কালার স্মোক ছড়িয়ে এবং ঢাক-ঢোলের তালে তালে পুরো শহর মুখরিত করে তোলেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, “প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবে অতুলনীয় সংগঠন এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আমাদের সুদীর্ঘ গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি আত্মনির্ভরশীল জাতি গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। কেন্দ্রীয় নেতৃত্বের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের গৌরব আগামীতে আরও বৃদ্ধি পাবে।”
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল প্রধান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, আলী নওশাদ তুষার, শিকদার বাপ্পি চিশতি, মাহমুদুল হাসান মাসুম, আলফু প্রধান, মিজান, কাজী নূরআলম, কাজী সোহাগ, জনি খন্দকার, নূর আলম খন্দকার, দুলাল, মাইনুল, রুবেল, বাহার, ইব্রাহিম বাবু, আব্দুস সালাম, শফিকুল আলম মুক্ত, লিটন, শাহীন ঢালী, আব্দুল কাইয়ুম, আল আমিন, ইব্রাহিম খলিল ভূইয়া, এম এ মান্নান, আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, হারুন ও কাজল সহ মহানগর ও স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।