বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জোসেফের র‍্যালিতে হাজী সাঈদের নেতৃত্বে সহস্রাধীক নেতাকর্মীদের যোগদান

সিটি নিউজ / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের র‍্যালিতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে সদর থানা যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নগরীর নারায়ণগঞ্জ কলেজের সামনে থেকে সদর থানা যুবদল নেতা রাজপথের লড়াকু সৈনিক হাজী সাঈদের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। এতে প্রায় সহস্রাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ সময় মিছিলে অংশ নেওয়া হাজার হাজার নেতাকর্মীর কণ্ঠে ধ্বনিত হয় ফ্যাসিবাদ ও আওয়ামীবিরোধী বিভিন্ন স্লোগান, যার ফলে পুরো এলাকার পরিবেশ উত্তাল ও মুখরিত হয়ে ওঠে। মিছিলটি টানবাজার ও মিনাবাজারসহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মন্ডলপাড়া এলাকায় দিয়ে জোসেফের র‍্যালিতে যোগদান করে।

মিছিলে আরও সদর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই