সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বন্দরে শাহীন হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন

সিটি নিউজ / ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. রশিদ মিয়ার বড় ছেলে মো. শাহীন হত্যাকাণ্ডে জড়িত মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরে সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নিহতের পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় শত শত সাধারণ মানুষ ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন।

মানববন্ধনে নিহতের ছোট ভাই ফয়সাল মিঠু কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার নিরাপরাধ ও নিরীহ ভাইকে পূর্বপরিকল্পিতভাবে দিনে-দুপুরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। যারা আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে, তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি ও ভূমিদস্যু। তাদের সন্ত্রাসী কার্যকলাপে পুরো এলাকা আজ অতিষ্ঠ। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড ঘটিয়েও আসামিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা দ্রুত সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি চাই।”

এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নামাজ পড়ে ফেরার পথে পবিত্র মসজিদের সামনে এমন বর্বরোচিত হামলা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অবিলম্বে মামলার এজাহারভুক্ত ও নেপথ্যে থাকা সকল আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করা হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর বিকেলে আসরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন মো. শাহীন। পথে বন্দরের ১ নম্বর ঢাকেশ্বরী জামে মসজিদের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে শাহীন রক্তাক্ত ও গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি করা হয়। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর গত ৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের চাচা মো. আব্দুস সালাম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই