শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে প্রায় ৩ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাজার দুর্গাপূজা মন্ডপ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ও মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু অনুষ্ঠানে সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির খানের কন্যা সিদরাতুল মুনতাহা ইহন খান।
প্রধান অতিথির বক্তব্যে সিদরাতুল মুনতাহা ইহন খান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এমন মানবিক ও সামাজিক উদ্যোগের জন্য আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “গত বছরও আমি এই আয়োজনে উপস্থিত ছিলাম এবং এবারও আপনাদের মাঝে আসতে পেরে সত্যি অনেক আনন্দিত ও গর্বিত। দুর্গাপূজা যেন শান্তি, আনন্দ ও সম্প্রীতির মধ্য দিয়ে সুন্দরভাবে সম্পন্ন হয়—আমি এটাই কামনা করি।”
সভাপতির বক্তব্যে শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বিএনপি নেতা জাকির খানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চান। তিনি বলেন, “জাকির খানের পরিবার সবসময় সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জন্মাষ্টমী বা অন্যান্য পূজাপার্বণসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবে জাকির খানের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে সাধ্যমতো সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। জনকল্যাণে জাকির খানের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক স্মৃতি পাল, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহা, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন, জেলা শাখার সহ-সভাপতি শেখ সালেহ্ আহমেদ রনি, সদর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক সনেট আহমেদ, সাব্বির, ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দল নেতা ইমাম হোসেন এবং ২৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু হাসান খোকন।
এছাড়াও মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য শুভ সাহা, বন্দর থানা শাখার সদস্য জয় সাহা, পঙ্কজ সাহা, এবং ‘একতা সংঘ’-এর সদস্য ইয়ান্ত মন্ডল, পার্থ দাস, প্রীতম পাল, রনক দাস, প্রনন্ত মন্ডল, প্রনয় দাস, নিলয় চৌধুরী, রয় দাস, পরী চক্রবর্তী, নিরব দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।