বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল, সভাপতি পদে ত্রিমুখী লড়াই

সিটি নিউজ / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ও অভিজাত সামাজিক প্রতিষ্ঠান ‘নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড’-এর আসন্ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ক্লাবের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন পদে মোট ১৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এবারের নির্বাচনের সবচেয়ে বড় আকর্ষণ ও ব্যতিক্রমী দিক হলো সভাপতি পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। শীর্ষ এই পদটির জন্য তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ জুয়েল, মারুফ আহমেদ এবং এম এ বাতেন।

অন্যদিকে, সিনিয়র সহ-সভাপতি পদে একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মো. মাহবুবুর রহমান মারুফ। এই পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

সহ-সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন দুজন প্রার্থী। তারা হলেন সাদেকুস সামাদ রিপন ও তাইজুদ্দিন আহমেদ।

এছাড়া ক্লাবের পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন—সেলিম রেজা সিরাজী, রেজওয়ানুর রহমান বাঁধন, উজ্জ্বল হোসেন, শহিদুজ্জামান শরীফ, মো. আলী সোহেল, মো. আকতার হোসেন, সাইদুল হক লিপন, দিলারা মাসুদ ময়না, নায়ার সুলতানা, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা দীপক ও অ্যাডভোকেট শেখ গোলাম মোরশেদ গালিব।

মনোনয়নপত্র দাখিল শেষে সভাপতি প্রার্থী মাহবুবুর রশিদ জুয়েল তার প্রতিক্রিয়ায় বলেন, “নির্বাচনকে ঘিরে আমি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে নারায়ণগঞ্জ ক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমি সর্বাত্মকভাবে কাজ করব এবং এটিকে বাংলাদেশের অন্যতম প্রথম শ্রেণির ক্লাব হিসেবে গড়ে তুলব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই