সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শাহজালালকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

সিটি নিউজ / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহজালালকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টারকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। পোস্টারটিতে তার বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়া এবং গাড়ি পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ তোলা হলেও এসব অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ বা নথি উপস্থাপন করা হয়নি বলে দাবি করেছেন প্রতিবাদকারীরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই পোস্টারে মোঃ শাহজালালকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল-মিটিং এবং গাড়ি পোড়ানোর ঘটনায় অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়। তবে পোস্টারে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের মতো কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ প্রকাশ করা হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করে যথাযথ তথ্য-প্রমাণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা মানহানিকর প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

তাদের মতে, রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত আক্রোশ কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে একজন ব্যক্তির সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে কারও বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ তোলার ক্ষেত্রে তথ্যের সত্যতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টার ও এর মাধ্যমে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করা হবে। পাশাপাশি তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরা হবে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি বা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন না হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই