রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সম্প্রীতির বার্তা নিয়ে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার মণ্ডপে মণ্ডপে ঐক্য পরিষদ

সিটি নিউজ / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তারা পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও মন্দিরগুলোর প্রস্তুতি পর্যালোচনা করেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন ৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এ সময় তারা বিভিন্ন মন্দির ও পূজা কমিটির দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। পরবর্তীতে দুপুর থেকে রাত পর্যন্ত ফতুল্লা থানা ও মহানগর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ এবং মন্দির পরিদর্শন কার্যক্রম অব্যাহত রাখা হয়। এর আগে, শুক্রবার মহা ষষ্ঠীর দিন তারা সদর থানার ৩৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা, পূজা কমিটি এবং স্থানীয় ভক্তদের সঙ্গে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে আলোচনা করা হয়।

ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সর্বজনীন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। সবার সম্মিলিত সহযোগিতায় নারায়ণগঞ্জে উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”

নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পালের নেতৃত্বে এই পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, সম্পাদকমণ্ডলীর সদস্য ও সাংবাদিক রঞ্জিত মোদক, মহানগর সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুণ্ডু, ১৩ নম্বর ওয়ার্ড সভাপতি কৃষ্ণপদ মজুমদার, মহানগর নেতা বিপুল পোদ্দার, বিপ্লব বাড়ৈ, উত্তম সরকার। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা পূজা কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, সিদ্ধিরগঞ্জ থানা ঐক্য পরিষদের সভাপতি বিজয় সরকার, ঐক্য পরিষদ নেতা গোপাল বর্মন, ইন্দ্রজিৎ রায়, বন্দর ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, সদর উপজেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি কিশোর কুমার দাস, সাধারণ সম্পাদক অর্জুন দাস, সহ-সভাপতি গোবিন্দ চন্দ্র দাস ও বিশ্বনাথ দাস উপস্থিত ছিলেন। পাশাপাশি যুব ঐক্য পরিষদের সভাপতি সুমন ঘোষ, সহ-সভাপতি সজল পুরকায়স্থ এবং মহিলা ঐক্য পরিষদের নেত্রী দিপা দাস, মমতা কর্মকার, চঞ্চলা বর্মন, সুমি রানী সাহা, খুকু দাস ও কাকলী রানী গুহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধর্মীয় এ উৎসব ঘিরে নারায়ণগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং শান্তিপূর্ণ উদ্‌যাপনে স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই