রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের প্রতিবাদে বিল্লাল ও মুসার নেতৃত্বে হকার্স দলের বিক্ষোভ

সিটি নিউজ / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেয়া ‘জয় বাংলা’ স্লোগানের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরাম।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এ প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

আদালত প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন ও সফল করতে এক বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নারায়ণগঞ্জ হকার্স দলের নেতাকর্মীরা। সংগঠনটির নেতা মো. আবু আল বেলাল খান বিল্লাল এবং মো. মুসা মিয়ার যৌথ নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এ মিছিলে অংশ নেন।

মিছিলে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন— জিহাদুর রহমান ফৌজ, ইমন হোসেন, আনোয়ার হোসেন, শওকত হোসেন, জসিম, সাদেক, আক্তার, জুয়েল, মনির, রাব্বি, কিরণ, নূরউদ্দিন ও সায়মনসহ জেলা ও স্থানীয় হকার্স দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার তীব্র নিন্দা জানান এবং এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই