সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব এবং মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু।
বুধবার (১৪ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির অন্যতম শীর্ষ নেতা জাকির খানের পক্ষ থেকে তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে এই দুর্গাপূজার শুভেচ্ছা ও প্রীতি জানান।
শুভেচ্ছা বার্তায় শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, “শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও মিলনের মহা উৎসব। সত্য ও সুন্দরের জয়ে অশুভ শক্তি বিনাশের মাধ্যমে সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হোক—এটাই দুর্গাপূজার মূল বাণী।”
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম জনপ্রিয় নেতা জাকির খানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নেতা জাকির খানের পক্ষ থেকে আমি নারায়ণগঞ্জ মহানগরের সকল ধর্ম-বর্ণের মানুষকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। জননেতা জাকির খান সবসময় অসাম্প্রদায়িক চেতনা এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার রাজনীতিতে বিশ্বাস করেন। তাঁর নির্দেশনায় ও অনুপ্রেরণায় আমরা নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ এবং সম্প্রীতির শহর হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উৎসবের এই আনন্দের দিনে সমাজের অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানিয়ে শুভেচ্ছা বার্তায় ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, “পূজার প্রকৃত আনন্দ তখন সার্থক হয়, যখন সমাজের সকল স্তরের মানুষ সেই আনন্দে শামিল হতে পারে। আমাদের চারপাশে অনেক গরিব, দুঃখী ও অসহায় মানুষ রয়েছে, যাদের পক্ষে হয়তো একা উৎসবের আনন্দ উপভোগ করা সম্ভব নয়। আসুন, জাকির খানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী এসব অভাবী ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। নতুন বস্ত্র ও খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়ে সকলের মুখে হাসি ফোটাই এবং পূজার প্রকৃত আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই।”
বিবৃতির শেষাংশে তিনি শারদীয় দুর্গাপূজা সার্বজনীনভাবে অত্যন্ত আনন্দময়, উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একইসাথে মহানগরের সকল পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।