রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নগরীর ২নং রেলগেট থেকে বিদেশী পিস্তল ও মাদকসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

সিটি নিউজ / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ নগরীতে বিদেশী পিস্তল ও মাদকসহ এমদাদুল হক (২৭) ও জিহাদ (২৪) নামে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে শহরের দুই নম্বর রেলগেইট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও হেরোইন এবং জব্দ করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল।

বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন যাবত ভোরবেলা তারা শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল যোগে অস্ত্রের মুখে জিম্মি করে মানুষের সর্বস্ব লুটে নেয় এবং মাদক ব্যবসা চালিয়ে আসছে।

তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, হেরোইন ও জব্দ করা হয় মোটরসাইকেল। থানায় তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই