রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

না’গঞ্জবাসীকে জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শারদীয় শুভেচ্ছা

সিটি নিউজ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে উৎসবের প্রীতি ও আনন্দ বার্তা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।

যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস ও মহানগর কমিটির সভাপতি লিটন চন্দ্র পাল নারায়ণগঞ্জের সর্বস্তরের নাগরিকদের দুর্গোৎসবের শুভকামনা জানান।

শুভেচ্ছা বার্তায় তারা বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদেরই উৎসব নয়, এটি আমাদের আবহমান বাংলার সার্বজনীন অসাম্প্রদায়িক চেতনা ও কৃষ্টির এক অনন্য প্রতীক। অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায়, সত্য ও সুন্দর প্রতিষ্ঠার যে বার্তা দুর্গাপূজা আমাদের দেয়, তা সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করতে আমাদের উদ্বুদ্ধ করে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “নারায়ণগঞ্জ সব সময়ই অসাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের এই হাজার বছরের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে আমরা বিশ্বাস করি। দুর্গাতিনাশিনী দেবী দুর্গার আগমনে সকলের জীবন সমৃদ্ধি, সুখ, শান্তি ও পারস্পরিক সৌহার্দ্যে ভরে উঠুক—এই কামনা করি।”

বিবৃতিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে শারদীয় উৎসব সফল ও স্বার্থক করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই