শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী পূজার দিনে সোনারগাঁয়ের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং সোনারগাঁও উপজেলা কমিটি। এ সময় তারা প্রতিটি মন্দির কমিটির সাথে আলোচনা করেন এবং তাদের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন।প্রতিটি মন্ডপে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।এবং প্রশাসনের সার্বিক ভূমিকা নিয়ে তারা প্রশংসা করেন।এ সময় তারা বলেন বছরে একবার দুর্গাপূজা হয় কিন্তু এই দুর্গাপূজাকে কেন্দ্র করে এই আয়োজন এর মাধ্যমে পুরো একটি সমাজ ঐক্যবদ্ধ থাকে ও পারস্পরিক মেলবন্ধন তৈরি হয়।দেবী দুর্গার এই পূজা আয়োজনের মাধ্যমে পুরো সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য কমিটিগুলোর যে ভূমিকা ও অক্লান্ত পরিশ্রম করে থাকে এজন্য জাগো হিন্দু পরিষদের পক্ষ থেকে তাদের শারদ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুজন দাসের নেতৃত্বে পরিদর্শনে অংশগ্রহণ করেন জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি উজ্জ্বল ঘোষ, সম্পাদক জনি ভৌমিক, সহ-সভাপতি শংকর বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক দুর্জয় সেন পলাশ সোনারগাঁও উপজেলা সভাপতি সুমন পাল, সাধারণ সম্পাদক পংকজ সরকার,সহ-সভাপতি সবুজ সরকার, সংগঠনিক সম্পাদক সঞ্জয় দাস পার্থ, সাদিপুর ইউনিয়নের সভাপতি অনিল বিশ্বাস