রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে না’গঞ্জবাসীকে জাকির খানের পক্ষে যুবদল নেতা দেলোয়ার শাহ্-র শুভেচ্ছা

সিটি নিউজ / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন ও প্রীতি জানিয়েছেন জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার শাহ্।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির অন্যতম শীর্ষ নেতা জাকির খানের পক্ষে তিনি জেলা ও নগরবাসীকে এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় দেলোয়ার শাহ্ বলেন, “আবহমান কাল থেকেই বাংলাদেশে সকল ধর্মের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পরম সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের পারস্পরিক সম্প্রীতি ও মেলবন্ধনের এক অনন্য প্রতীক।”

জাকির খানের পক্ষ থেকে বিশেষ বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “আমাদের প্রিয় নেতা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব জাকির খান সবসময় অসাম্প্রদায়িক চেতনা ও রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী। জাকির খানের স্পষ্ট বার্তা হলো— নারায়ণগঞ্জের মাটিতে কোনো ধরনের ধর্মীয় বৈষম্য, অস্থিরতা কিংবা হিংসা-বিদ্বেষের স্থান নেই। প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের নৈতিক ও দায়িত্বশীল রাজনৈতিক অঙ্গীকার। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের এই উৎসব যেন আনন্দমুখর, শান্তিময়, উৎসবমুখর ও সম্পূর্ণ নিরাপদ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য দলের নেতা-কর্মীসহ স্থানীয় জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন আমাদের নেতা জাকির খান।”

শুভেচ্ছা বার্তার শেষাংশে দেলোয়ার শাহ্ শারদীয় দুর্গাপূজার সার্বজনীন আনন্দ ও মহিমায় নারায়ণগঞ্জের প্রতিটি মানুষের জীবনে অনাবিল শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই