রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

না’গঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদের সাথে ঐক্য পরিষদের মতবিনিময়

সিটি নিউজ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ২৪০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদানে জেলা পরিষদের প্রশাসক ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান নেতৃবৃন্দ।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে আসন্ন শারদীয় দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি, পূজামণ্ডপের নিরাপত্তা, উৎসবের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশের প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি নিয়ে বসবাস করবেন—এটাই আমাদের প্রত্যাশা। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দময়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হোক, সেটি আমাদের সবার কামনা। নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ২৪০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমরা চাই, এই সহযোগিতার মাধ্যমে পূজামণ্ডপগুলোর আয়োজনে কিছুটা হলেও সহায়তা হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গোৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হবে।”

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মানবিকতা ও পারস্পরিক বন্ধনকে শক্তিশালী করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় নারায়ণগঞ্জকে সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলা সম্ভব।

মতবিনিময়কালে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনারও গুরুত্বপূর্ণ অংশ। পূজার সার্বিক পরিবেশ সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ রাখতে প্রশাসনের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তাঁরা আরও বলেন, সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী,সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা, জেলা ঐক্য পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য গোবিন্দ চন্দ্র দাস, সদর উপজেলার সহ-সভাপতি কিশোর দাস, সদর উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অজুন দাস,মহানগর ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক তপন চন্দ্র ধর, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি হরি সাহা, সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দাস, সদর উপজেলার যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন ঘোষ, ভবন বর্মন সহ নারায়ণগঞ্জ ঐক্য পরিষদ সদস্য বৃন্দ ।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রশাসন ও ঐক্য পরিষদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই