বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সোনারগাঁ ও বন্দরে দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শন করল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

সিটি নিউজ / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসব ২০২৬-এর মহানবমীতে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন তাঁরা। পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও উৎসবের পরিস্থিতির খোঁজখবর নেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মন্দির পরিচালনা কমিটি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ৩৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে মতবিনিময় সভায় তাঁরা বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে উৎসবকে আনন্দময় করে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য বহন করে আসছে। এই ঐতিহ্য রক্ষা করা সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একে অপরের পাশে দাঁড়ালে একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। মণ্ডপগুলোতে নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান তাঁরা। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো গুজব, অপপ্রচার বা উসকানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে সবাইকে যাচাই করা তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সোনারগাঁ পরিদর্শন শেষে একই দিন রাত ৭টা থেকে গভীর রাত পর্যন্ত বন্দর উপজেলার সবকটি পূজামণ্ডপ ও মন্দির ঘুরে দেখেন নেতৃবৃন্দ। বন্দর পরিদর্শনকালে তাঁরা বলেন, দুর্গোৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, কেউ যেন নিরাপত্তাহীনতা বা অবহেলার শিকার না হন এবং সব সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন—এটাই হওয়া উচিত সবার সম্মিলিত অঙ্গীকার।

নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, জেলার সহ-সভাপতি হরি সাহা, সোনারগাঁ উপজেলা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিহাররঞ্জন ভৌমিক ও সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র ভৌমিকের নেতৃত্বে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ দেউরী, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দাস, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য গোবিন্দ চন্দ্র দাস, রতন মণ্ডল ও রতন সাহা উপস্থিত ছিলেন।

এছাড়াও যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে সোনারগাঁ যুব ঐক্য পরিষদের সভাপতি রাজীব দাস, সহ-সভাপতি নিহার রঞ্জন ভৌমিক, রতন বর্মন, শরৎ দাস, বিনয় সরকার, প্রতাপ দাস, গোকুল বিশ্বাস, সুদর্শন সরকার, সাধন সাহা, শ্রীকান্ত দত্ত, দুলাল দাস, বিজিত ভৌমিক, মনোজিৎ মিত্র, শ্রীকান্ত দত্ত দাস, বন্দর যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ ও সাধারণ সম্পাদক জিতু দাসসহ জেলা, মহানগর ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তির মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁরা একটি নিরাপদ, সহনশীল ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই