সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শীতলক্ষ্যায় অপরিকল্পিত পোর্ট প্রকল্প বাতিলের দাবিতে ডিসি ও সিটি কর্পোরেশনে স্মারকলিপি প্রদান

সিটি নিউজ / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বরফকল এলাকায় অপরিকল্পিত ও জনস্বার্থবিরোধী কনটেইনার পোর্ট (আইসিটি) নির্মাণ প্রকল্প অবিলম্বে বন্ধ ও সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’। এই দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ সোমবার (অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে এসব স্মারকলিপি প্রদান করা হয়।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উত্থাপিত দাবিগুলোর প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। তিনি বলেন, “নাগরিকদের উত্থাপিত দাবিগুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব। নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম ও নারায়ণগঞ্জের সর্বস্তরের নাগরিকদের এসব যৌক্তিক দাবির সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি।”

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম এবং সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ কর্মসূচিতে অংশ নেন।

কেন এই প্রকল্পের বিরোধিতা? (ফোরামের ৬টি মূল উদ্বেগ)

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জের পরিবেশ, জনজীবন, নৌ-যোগাযোগ ও অর্থনীতির মূল ভিত্তি। পরিবেশগত প্রভাব যাচাই না করে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে মারাত্মক সংকট তৈরি হবে। ফোরামের পক্ষ থেকে প্রকল্পের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করা হয়:

১. নদীর নাব্যতা ও নৌ-চলাচলে সংকট:
শীতলক্ষ্যা নদীর স্বাভাবিক পানিপ্রবাহ, নাব্যতা এবং নৌযান চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

২. তীব্র যানজট ও দুর্ঘটনা:
কনটেইনার বহনে বিপুল সংখ্যক ভারী ট্রাক ও ট্রেইলার চলাচলের ফলে বরফকলসহ আশপাশের এলাকাগুলোতে তীব্র যানজট ও সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাবে।

৩. ৮৫০ কোটি টাকার অপচয়ের শঙ্কা:
অর্থনৈতিক যৌক্তিকতা ও ব্যয়-সুবিধা বিশ্লেষণ ছাড়া প্রায় ৮৫০ কোটি টাকার এই প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় হবে।

৪. বিকল্প টার্মিনাল ব্যবহারের সুযোগ:
পানগাঁওসহ বিদ্যমান কনটেইনার টার্মিনালগুলোর পূর্ণ সক্ষমতা ও সম্প্রসারণের সুযোগ যাচাই না করে নতুন প্রকল্প গ্রহণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

৫. পরিবেশ ও স্থানীয় জনজীবনের ক্ষতি:
নদীদূষণ, পরিবেশগত ভারসাম্যহীনতা এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও জনবসতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

৬. তথ্যের অস্বচ্ছতা:
প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (Feasibility Study), পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) ও ব্যয়ের নথিপত্র জনসমক্ষে প্রকাশ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ স্পষ্ট করে জানান, উন্নয়ন অবশ্যই প্রয়োজন; তবে তা হতে হবে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও জনস্বার্থসম্মত। উন্নয়নের নামে নদী ও নাগরিক জীবনকে ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

প্রস্তাবিত কনটেইনার পোর্ট নির্মাণের সব কার্যক্রম অবিলম্বে স্থগিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এটি সম্পূর্ণ বাতিলের দাবি জানায় ফোরাম। নদী, পরিবেশ ও নাগরিক অধিকার রক্ষায় প্রয়োজনে সামনে আরও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই