বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জাকির খানের কর্মীরা ২৪ ঘণ্টা প্রস্তুত, কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না: এইচ এম হোসেন

সিটি নিউজ / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এবং এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দল।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ উত্তর নরসিংপুর জেলা মৎস্যজীবী দলের অস্থায়ী কার্যালয়ের (শামসুল আলমের মোড়) সামনে থেকে মিছিলটি শুরু হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের অনুসারী এবং কাশীপুর ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন এ মিছিলের নেতৃত্ব দেন। এতে প্রায় সহস্রাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ সময় মিছিলে অংশ নেওয়া হাজার হাজার নেতাকর্মীর কণ্ঠে ধ্বনিত হয় ফ্যাসিবাদ ও আওয়ামীবিরোধী বিভিন্ন স্লোগান, যার ফলে পুরো এলাকার পরিবেশ উত্তাল ও মুখরিত হয়ে ওঠে। মিছিলটি দীঘলিপট্টি, চর কাশীপুর ও মধ্য নরসিংপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাশীপুর পাওয়ার হাউজ মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

সমাবেশের সভাপতির বক্তব্যে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন অত্যন্ত জোরালো ভাষায় বলেন—“আজকে আপনারা দেখতে পেরেছেন, ৫ই আগস্ট ২০২৪ ফ্যাসিস্ট হাসিনা পালানোর পরেও আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটা আনাচে-কানাচে, প্রতিটা পাড়া-মহল্লায় ওই পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা ইন্টারনালভাবে একত্রিত হচ্ছে এই বাংলাদেশে আবারও অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য।”

তিনি বলেন, “আজকে তো বিএনপি সরকার—যে বিএনপি সরকার জনগণের সরকার, তারা তা ভাবতে পারে নাই। তারা বুঝতে পেরেছিল যে আমরা ওই পলায়নকৃত ফ্যাসিস্ট হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে এনে আবার এই দেশকে লুটপাট করার সুযোগ করে দেবে। কিন্তু তারা বুঝতে পারেনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান।”

নারায়ণগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করে এইচ এম হোসেন আরও বলেন, “নারায়ণগঞ্জের আপামর জন সাধারণের নেতা, আমার নেতা আমার অহংকার জনাব জাকির খানের আজকে নারায়নগঞ্জে স্ব শরীরে উপস্থিত। তাহলে বলছি, সাবধান হয়ে যান! নারায়ণগঞ্জে আওয়ামী ফ্যাসিস্টে কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে, আমরা বিএনপি পরিবার আমরা নারায়গঞ্জের জাকির খানের কর্মীরা ঘরে বসে থাকবো না। আপনাদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকে ধরে পিটিয়ে দিল্লি পাঠিয়ে দেবো।”

তিনি আরও যোগ করেন, “নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের সাহসের প্রতীক, আস্থার প্রতীক জাকির খানের কর্মীরা কাউকে ভয় পায় না। আপনারা যার যার নিজ নিজ এলাকায় অবস্থান করুন এবং সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের দোসররা কোনো অপকর্ম করার চেষ্টা করলেই তাদেরকে প্রতিহত ও সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আমরা জাকির খানের কর্মীরা ২৪ আওয়ার্স প্রস্তুত ইনশাআল্লাহ। তাই বলছি, জাকির খানের কর্মীরা যতদিন এ দেশে বেঁচে আছে, ততদিন এ দেশের মাটিতে কোনো অপরাধ করতে দেওয়া হবে না, হবে না, হবে না।”

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মোহাম্মদ শাহাজালাল, সহ-সভাপতি মতিউর রহমান মতি, মোহাম্মদ আজিজ, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি আল ফয়সাল বেপারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনাইদ শুভ, সহ-সভাপতি মোহাম্মদ ফারুক মৃধা, সদর থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন খান, কাশীপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ সুমন মাদবর, এনায়েতনগরের সভাপতি তারেক শুভ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুলসহ বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই