মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

যুবদল নেতা রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সিটি নিউজ / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক প্রবাসীর বাড়ি জবরদখল ও সেখানে কার্যালয় বানানোর অভিযোগ উঠেছে রাফি উদ্দিন রিয়াদ (৪০) নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। জবরদখলে থাকা সেই বাড়িটি এক সম্ভাব্য ক্রেতাকে দেখাতে গিয়ে যুবদল নেতা রিয়াদ ও তাঁর সহযোগীদের হামলার শিকার হয়েছেন মো. মাসুদ রানা (৫৫) নামের এক ব্যক্তি।

হামলায় রক্তাক্ত জখম মাসুদ রানার স্ত্রী ও মহানগর মহিলা দলনেত্রী নাহার সুলতানা আজ দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁদের পরিবারের জীবনের নিরাপত্তা দাবি করেছেন।

লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে জানানো হয়, দেওভোগ পাক্কা রোড এলাকার ওই বাড়িটি চব্বিশের ৫ আগস্টের পর থেকেই রাজনৈতিক পরিচয় ও আধিপত্য কাজে লাগিয়ে জোরপূর্বক দখল করে রাখেন যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ ও তাঁর সহযোগীরা। অভিযোগ অনুযায়ী, বাড়িটিতে দলীয় কার্যালয় স্থাপনসহ তাঁরা সেখানে অবস্থান করে আসছিলেন।

বাড়িটির মূল মালিক আহসান হাবীব সেটি বিক্রি করার সিদ্ধান্ত নিলে বিপত্তি ঘটে। বাড়িটি অবৈধ দখলে থাকায় সম্ভাব্য ক্রেতাদের সম্পত্তিটি দেখাতে গিয়ে ক্রমাগত বাধা ও হুমকির মুখে পড়তে হচ্ছে।

ভুক্তভোগী মাসুদ রানা জানান, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে এক সম্ভাব্য ক্রেতা বাড়িটি দেখতে এলে তিনি তাঁকে নিয়ে দেওভোগ এলাকায় যান। এতে ক্ষিপ্ত হয়ে রিয়াদ ও তাঁর সাথে থাকা ৮ থেকে ১০ জন সহযোগী অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা মাসুদ রানাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেয় এবং মুখে রক্তাক্ত জখম করে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তিনি প্রাণরক্ষা পান। ঘটনার খবর পেয়ে তাঁর স্ত্রী নাহার সুলতানা এগিয়ে গেলে তাঁকেও ধাওয়া করা হয় এবং স্বামী-স্ত্রী উভয়কেই প্রাণনাশের হুমকি দেয় রিয়াদের অনুসারীরা।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা নাহার সুলতানা বলেন, “রাজনৈতিক পদের প্রভাব দেখিয়ে অভিযুক্তরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আবারও আমাদের ওপর হামলা হতে পারে।”

তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

ঘটনার পরপরই বিচার ও আইনি প্রতিকার চেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাসুদ রানা।

তবে এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই