শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

দৃষ্টিহীনদের চোখে আলো ছড়ালো জোসেফের মানবিক উদ্যোগ

সিটি নিউজ / ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

অন্ধকারের পথ পেরিয়ে ২০ জন অসহায় মানুষের জীবনে ফিরলো নতুন আলোর ঝিলিক। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে এই দৃষ্টিহীন মানুষের চোখে আলো ছড়িয়ে দিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি, নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় কেএম মাজহারুল ইসলাম জোসেফের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এবং সহিতুননেসা চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এসব দৃষ্টিশক্তিহীন ও ছানি আক্রান্ত অসহায় রোগীর বিনামূল্যে অপারেশন সম্পন্ন করা হয়।

অপারেশন শেষে আবেগঘন পরিবেশে কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের চেয়ে সমাজের নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকেই প্রাধান্য দিয়েছি। দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। আপনারা সবাই আমাদের নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন।”

তিনি আরও স্পষ্ট করেন যে, এটি কোনো সাময়িক আয়োজন নয়। জোসেফ বলেন, “অসহায় মানুষের চোখে আলো ছড়ানোর এ কার্যক্রম আমাদের একটি নিয়মিত ও চলমান প্রক্রিয়া। প্রতি মাসেই সমাজের অবহেলিত মানুষদের জন্য এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতেও যেন এই আলোকিত মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে পারি, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

মানবিক এই কার্যক্রমে উপস্থিত হয়ে সংহতি জানান প্রচেষ্টা সামাজিক সংগঠনের চেয়ারম্যান তাসলিমা মাজহার জলি, সহিতুননেসা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আরিফুজ্জামান, যুবদল নেতা মাহমুদুল হাসান মাসুম, আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, এম এ মান্নান, শাহীন ঢালীসহ স্থানীয় সুধীজন ও নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই