মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

না ফেরার দেশে জ্যেষ্ঠ আইনজীবী ও আ’লীগ নেতা খোকন সাহা

সিটি নিউজ / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা আর নেই। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করা এই জ্যেষ্ঠ আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দেয় এবং পরবর্তীতে তিনি পক্ষাঘাতগ্রস্ত (স্ট্রোক) হন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষ রক্ষা হয়নি; মঙ্গলবার সকালেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা সুদীর্ঘ সময় ধরে দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি প্রকাশ্য রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য সহকর্মী ও অনুরাগী রেখে গেছেন। তাঁর এ আকস্মিক প্রয়াণে স্থানীয় আইনজীবী ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই