বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

অসুস্থ যুবদল নেতা ফয়সাল হাসানকে দেখতে গেলেন শিকদার বাপ্পী চিশতী

সিটি নিউজ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শারীরিক অসুস্থতায় (জ্বর-ঠান্ডা) ভুগতে থাকা নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা ফয়সাল হাসানের খোঁজখবর নিতে এবং তাঁকে দেখতে তাঁর বাসভবনে গিয়েছেন সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ নগরীর ভুইয়াপাড়া এলাকায় ফয়সাল হাসানের নিজ বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

এ সময় শিকদার বাপ্পী চিশতী অসুস্থ ফয়সাল হাসানের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এসময় শিকদার বাপ্পী চিশতীর সাথে স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নয়ন সিকদার, পারভেজ, রানা ও আলামিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

উপস্থিত নেতাকর্মীরাও ফয়সাল হাসানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং দলের দুঃসময়ে ত্যাগী ও পরিশ্রমী এই নেতার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই