সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল সরদার।
রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার পক্ষ থেকে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় বিল্লাল সরদার বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আবহমান বাংলার ঐতিহ্যবাহী একটি উৎসব। দুর্গাপূজা সমাজে অন্যায়, অবিচার ও অসুরের অশুভ শক্তিকে বিনাশ করে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে আসে। এই উৎসব সব ধরনের ভেদাভেদ ভুলে মানুষকে একতাবদ্ধ হতে শেখায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও দৃঢ় করে।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা, যেখানে সব ধর্মের মানুষ আবহমানকাল ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সহাবস্থান করে আসছে। আমরা বিশ্বাস করি, সম্প্রীতির এই সুদৃঢ় বন্ধন ভবিষ্যতে আরও সুসংহত হবে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জসহ দেশবাসীর জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
বার্তার শেষে তিনি জিয়াউর রহমান জিয়ার পক্ষ থেকে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শারদীয় দুর্গাপূজার সার্বিক সাফল্য কামনা করেন।