মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

আমলাপাড়া পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত: বোস কেবিনে চা চক্র ও পানাম নগরী ভ্রমণ

সিটি নিউজ / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসবের আনন্দে মুখরিত নারায়ণগঞ্জের শতবর্ষের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি মণ্ডপটিতে পৌঁছালে আয়োজকরা তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান। মণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা, উৎসবের আমেজ এবং স্থানীয়দের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “শারদীয় দুর্গাপূজার আবহ ও ঐতিহ্য সম্পর্কে জানার পর থেকেই আমার একটি মণ্ডপ পরিদর্শনের ইচ্ছা ছিল। বিশেষ করে আমি এমন এক স্থান বেছে নিতে চেয়েছিলাম, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত আসেননি।”

রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে মণ্ডপ প্রাঙ্গণে কালজয়ী বাংলা গানের সাথে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়। এ ছাড়া আমলাপাড়া পূজামণ্ডপের শতবর্ষের ঐতিহ্য ও সার্বিক কার্যক্রম তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পূজামণ্ডপে যাওয়ার আগে মার্কিন রাষ্ট্রদূত নারায়ণগঞ্জের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ‘বোস কেবিনে’ যান এবং সেখানে সুস্বাদু চায়ের স্বাদ গ্রহণ করেন।

এর আগে, সোমবার সকালেই তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখেন। এ সময় তিনি ফাউন্ডেশনের কারুপল্লিতে গিয়ে বিশ্বখ্যাত জামদানি তৈরির কাজ প্রত্যক্ষ করেন এবং বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ নগরী ও পূজামণ্ডপ এলাকায় নিচ্ছ ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোরশেদ সারোয়ার সোহেল এবং আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা ও কোষাধ্যক্ষ সানি সাহাসহ কমিটির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই