নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদ’ নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
রোববার (০৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা এই শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন।
আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের জেলা শাখার আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ ও সদস্য সচিব শেখ মোঃ রুবেলের নেতৃত্বে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেদায়েত উল্লাহ (বাবু), যুগ্ম আহ্বায়ক এন আর বি মামুন, যুগ্ম আহ্বায়ক খন্দকার আহমেদ বাদল ও যুগ্ম আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম আমিন। এছাড়া কমিটির সদস্য শেখ মোঃ মঈনুদ্দিন, আলম মাহমুদ ও সুমন প্রধানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ সংগঠনের নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং যুবসমাজকে মাদকমুক্ত ও শারীরিক গঠনে উদ্বুদ্ধ করতে ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।