মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

আদালত সংবাদদাতা / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বাদ জোহর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ছাড়াও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া দেশবাসীর সার্বিক মঙ্গল কামনাও করা হয় দোয়া মাহফিলে। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ (তবারক) বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী আব্দুল গাফফারের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূণ কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বেনজীর আহমেদ, অ্যাডভোকেট জহিরুল হক, অ্যাডভোকেট কে এ এম টুটুল চৌধুরী, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি আসমা হেলেন বিথী, অ্যাডভোকেট আবুল কালাম জাকির আজাদ, অ্যাডভোকেট ওমর ফারুক নয়নসহ আরও অনেকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই