বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মায়ের স্মরণে জিয়ার দোয়া মাহফিল, নেতাকর্মীদের ঢল

সিটি নিউজ / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়ার প্রিয় গর্ভধারিণী মা মরহুমা হামিদা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক আবেগঘন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) মরহুমার চল্লিশা উপলক্ষে বাদ জোহর পাইকপাড়াস্থ জিয়াউর রহমান জিয়ার বাসভবনে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুমা হামিদা বেগমসহ পৃথিবীর সকল কবরবাসীর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে মাহফিলে আগত সর্বস্তরের অতিথিদের মাঝে তাবারক (নেওয়াজ) বিতরণ করা হয়।

ধর্মীয় এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে উপস্থিত থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সবুর সেন্টু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, সাবেক সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হোসেন, সাজু দেওয়ান, সুমন দেওয়ান ও বিল্লাল হোসেনসহ অনেকে।

উল্লেখ্য, গত ২১ আগস্ট শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হামিদা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি একমাত্র পুত্র জিয়াউর রহমান জিয়া, চার কন্যা এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই