বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

যুবদল নেতা জোসেফের মায়ের মৃত্যুতে হাজী সাঈদের শোক-সমবেদনা

সিটি নিউজ / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংবাদিক দৈনিক নারায়ণগঞ্জের শতকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেনের স্ত্রী এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা ও মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফের মমতাময়ী মা মোসাম্মদ মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা হাজী সাঈদ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক ও সমবেদনা প্রকাশ করেন।
শোক বার্তায় তিনি বলেন, “মায়ের মৃত্যু একজন সন্তানের জীবনে অপূরণীয় ক্ষতি। আমি মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ্ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করেন।”
প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর (সোমবার) রাত ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতলে সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেনের স্ত্রী এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মা মোসাম্মদ মমতাজ বেগম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে যান। মঙ্গলবার বাদ জোহর টানবাজার জামে মসজিদে মরহুমার জানাযা শেষে সৈয়দপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই