মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকীতে মহানগরবাসীকে টিপুর শুভেচ্ছা

সিটি নিউজ / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ দলীয় নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

সোমবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান।

শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ গড়ার অঙ্গীকার নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ঐতিহাসিক এই দিনে আমি দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রনেতা জিয়াউর রহমান বীর উত্তমের ও তার সহধর্মিণী আপোষহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি।”

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা এবং দেশমাতৃকার স্বাধিকার রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে আসছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

মহানগর বিএনপির এই শীর্ষ নেতা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। একইসঙ্গে শহীদদের ত্যাগের কথা স্মরণ করে এবং কারানির্যাতিত ও রাজপথের লড়াকু সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয়তাবাদী শক্তির হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

বিবৃতির শেষাংশে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন ও দেশ পুনর্গঠনের কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই