বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জেলা কৃষকদলের সহ-সভাপতি শেখ সালেহ্ আহমেদ রনি।
রোববার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে শেখ সালেহ্ আহমেদ রনি বলেন, “দেশ, জাতি ও বহুদলীয় গণতন্ত্র সুরক্ষার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আপসহীন প্রতীক, প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দেশের মানুষের ভোটাধিকার ও মানবাধিকার রক্ষায় তাঁর ত্যাগ ও আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
তিনি আরও বলেন, “একই সাথে দেশের বর্তমান সংকটকালে এবং নতুন বাংলাদেশ গড়ার এই মহাসন্ধিক্ষণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং অপরিসীম সংগ্রাম দেশকে নতুন আশার আলো দেখিয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে তিনি দেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করেছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ পুনরায় সফল গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে এগিয়ে যাচ্ছে।”
বিবৃতিতে জাকির খানের পক্ষে তিনি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে দলীয় আদর্শে ঐক্যবদ্ধ থেকে প্রিয় জন্মভূমি ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।