মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকির খানের পক্ষে ফয়সাল আহমেদ হৃদয়ের শুভেচ্ছা

সিটি নিউজ / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ডাল পট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়নের (রেজি: ৪০৯৪) সহ-সভাপতি ফয়সাল আহমেদ হৃদয়।

সোমবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বিবৃতিতে ফয়সাল আহমেদ হৃদয় বলেন, “জাতীয়তাবাদ, বহুদলীয় শাসনব্যবস্থা এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠা লাভ করা বিএনপি আজ দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল। গণতন্ত্র রক্ষার দীর্ঘ সংগ্রামের পথচলায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আপসহীন ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। শত জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও তিনি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে একচুলও আপস করেননি।”

তিনি আরও উল্লেখ করেন, “বর্তমানে গণমানুষের নেতা, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এক নতুন ভোরের পানে এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার সুসংগঠিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তাঁর গৃহীত আগামী দিনের রূপরেখা নতুন আশার সঞ্চার করেছে। মেহনতী শ্রমিক সমাজ আজ এক ঐক্যবদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে অনুপ্রাণিত।”

বিবৃতিতে জাকির খানের সার্বিক কুশল কামনা করে শ্রমিক নেতা ফয়সাল আহমেদ হৃদয় নারায়ণগঞ্জের খেটে খাওয়া মেহনতী মানুষ ও সকল জাতীয়তাবাদী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই