শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

রিপোটারের নাম / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক: সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও উন্নয়নে কাজ করার প্রত্যয়ে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর ঢাকা বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে টিএসসি সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ৯ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় জাতীয় দৈনিক স্বদেশে বিচিত্রা পত্রিকার বিশেষ প্রতিবেদককে অ্যাড. সুমন কুমার রায়সহ তিনজন উপদেষ্টা ও রাশেদ নিজামকে আহ্বায়ক ও মাহদি হাসানকে সদস্য সচিব এবং অ্যাড. তরুন লাল বেগিকে সম্বনয়ক করে ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের নাম ও দায়িত্ব সংগঠনের পক্ষ থেকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আয়োজকরা জানান, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) ইউরোপীয় ইউনিয়ন (EU) ও Free Press Unlimited-এর অর্থায়নে এবং Article 19-এর সহযোগিতায় গঠিত একটি সাংবাদিক সুরক্ষা ও উন্নয়নমূলক উদ্যোগ। সংগঠনটি খুলনা থেকে কার্যক্রম শুরু করে গত প্রায় দুই বছর ধরে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার নিয়ে কাজ করে আসছে।

মতবিনিময় সভায় ঢাকা বিভাগের সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, পেশাগত নিরাপত্তা, সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ঢাকায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যাতে ভয়-ভীতি ও চাপমুক্ত পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ঢাকার সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথাও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই