বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বিবৃতিতে জেলা কৃষকদলের সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী বলেন, “স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের এই চরম সংকটময় মুহূর্তে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। গত সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে এই দল এদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং গণমানুষের অধিকার আয়ে সংগ্রাম করে আসছে।”
তিনি গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনে বিএনপি নেতৃত্বের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ ও আন্দোলন-সংগ্রামের ইতিহাসে বিএনপি নেতৃত্বের অবদান অবিস্মরণীয়। দেশের স্বাধীনতা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আপসহীন নেত্রী, প্রয়াত গণতন্ত্রের মানসকন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এদেশের ইতিহাস চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে।”
একই সাথে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও যুক্ত করেন, “বর্তমানে দেশনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ। দেশের যেকোনো গণতান্ত্রিক সংকট কাটিয়ে উঠতে এবং মানুষের কল্যাণে তার ত্যাগ ও সঠিক দিকনির্দেশনা কোটি নেতাকর্মীকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে।”
পরিশেষে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের নেতৃত্বের প্রতি গভীর আস্থা প্রকাশ করে মশিউর রহমান চৌধুরী বলেন, “জাকির খানের হাত ধরে নারায়ণগঞ্জ বিএনপি অতীত আন্দোলন-সংগ্রামে যেমন অগ্রণী ভূমিকা রেখেছে, তেমনই আগামীর যেকোনো রাজনৈতিক কর্মসূচি ও দেশের সামগ্রিক উন্নয়নে জাকির খানের দিকনির্দেশনায় নারায়ণগঞ্জ বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকবে।”
বিবৃতিতে তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ও জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মীর শুভকামনা, দীর্ঘায়ু ও সার্বিক সুস্বাস্থ্য কামনা করেন।